আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় এক মাদক ব্যবসায়ীকে একবছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। তাকে বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী সিদ্দিকুর রহমান জানান, গতকাল মঙ্গলবার দুপুরে বরিশাল মাদকদ্রব্য নিয়স্ত্রন অধিদপ্তরের অভিযানে উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সেরাল গ্রামের ইউনুস সিপাইর ছেলে মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম (৩৪)কে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
বরিশাল মাদকদ্রব্য নিয়স্ত্রন অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) ফায়জুল ইসলাম জানান, মাদক কেনা বেচাঁর গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামকে ৫০ গ্রাম গাঁজাসহ তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে মাদক ব্যবসায়ী সাইফুলকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের আদালতে হাজির করা হলে আদালতের বিচারক মাদক ব্যবসায়ী সাইফুলকে একবছরের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন। পরে তাকে বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে।



