― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

আগামী নির্বাচন বিএনপির জন্য সবচেয়ে কঠিন পরীক্ষার নির্বাচন: আলাল

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আগামী নির্বাচনের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে প্রস্তুতি নেওয়ার জন্য নেতা কর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন, আগামী নির্বাচন বিএনপির জন্য সবচেয়ে কঠিন পরীক্ষার নির্বাচন। দয়া করে একথাটা মনে রাখবেন। যত সহজ মনে করছেন নির্বাচন দিলেই হয়ে গেল। এত সহজ না। অনেকগুলো স্তর ও বিএনপিকে ঠেকানোর জন্য চেষ্টা করছে।

এর জন্য নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, নিজেদের মধ্যে বন্ধুত্ব, নিজেদের মধ্যে সৌহার্দ এটাকে যদি রাখতে হবে। তা না হলে এর ফাঁক দিয়ে ফ্যাসিস সরকারের অনুচররা ঢুকে যেতে পারে। এই ফাঁক তৈরি করা যাবেনা। আগামি নির্বাচনে কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত হওয়ার আহবান জানান তিনি।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে পটুয়াখালী আলাউদ্দিন শিশু পার্কে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, অবনতিশীল আইন-শৃংখলা পরিস্থিতি, দ্রুত গনতান্ত্রিক যাত্রাপথে উত্তরণ, নির্বাচনী রোর্ডম্যাপ ঘোষনা, রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জন দাবিতে জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।


জেলা বিএনপির আহবায়ক আবদুল রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে এই জন সমাবেশে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল শিক্ষার্থীদের নতুন দল ঘোষন কে স্বাগত জানিয়ে বলেন, আমাদের পরবর্তী প্রজন্ম এবং আমাদের সন্তান সমতুল্য ছোট ভাইদের একটি রাজনৈতিক সংগঠন শুক্রবার ঘোষনা আসবে। আমরা তাদের স্বাগতম জানাই ধন্যবাদ জানাই।


তিনি বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে আপনারাও আমাদের সাথে ছিলেন। আপনারা আসেন, কর্মসূচি দেন, মানুষের কাছে যান, মানুষের সমর্থনের জন্য অপেক্ষা করুন, তার আগেই ক্ষ তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না। কারন বিএনপি তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার দল নয়।


জন সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্ত্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান , সহ দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মাহামুদ ও একেএম ফারুক আহমেদ তালুকদারসহ বিএনপির জেলা ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।

বিএম/জ/রা