― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

আগামীকাল নির্বাচনের তফসিল ঘোষণা


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)। তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ বুধরার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তথ্য জানিয়েছেন করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

এর আগে নির্বাচন ভবনে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার। যা আগামীকাল জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে নির্বাচনের দিনক্ষণ জানাবেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।

প্রসঙ্গত, আগামীকালের ঘোষণা হওয়া তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।