― Advertisement ―

২০ বছর কোমায় থাকার পর সৌদি রাজকুমারের জীবনাবসান

আন্তর্জাতিক ডেস্ক :

২০০৫ সালে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে গাড়ি দুর্ঘটনায় আহত হন সৌদি আরবের রাজ পরিবারের সদস্য প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন মুসাইদ আল সৌদ।

দুর্ঘটনায় তাঁর মস্তিষ্কে গুরুতর আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। দুর্ঘটনার পর থেকেই তিনি রিয়াদের একটি বিশেষায়িত হাসপাতালের কোমায় চিকিৎসাধীন ছিলেন ।

প্রায় ২০ বছর কোমায় থাকার পর শনিবার (১৯ জুলাই) সৌদি আরবের প্রিন্স আল-ওয়ালিদ বিন খালেদ বিন তালাল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩৬ বছর। দূর্ঘটনার সময় তাঁর বয়স ছিল ১৫। তিনি লন্ডনে সামরিক ক্যাডেট হিসেবে পড়াশোনা করছিলেন।

আল-ওয়ালিদ দুর্ঘটনার পর থেকেই হাসপাতালে কোমায় ছিলেন। এ কারণে ‘দ্য স্লিপিং প্রিন্স’ বা ‘ঘুমন্ত রাজকুমার’ নামেও পরিচিত ছিলেন সৌদি রাজপরিবারের এই সদস্য।

পাঁচ বছর আগে আল-ওয়ালিদের পরিবারের পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, কোমায় থাকা অবস্থায় তিনি আঙুল নাড়াচ্ছেন।

এ থেকে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ও স্পেনের বিশেষজ্ঞ চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও তাঁর শারীরিক অবস্থার বিশেষ কোনো উন্নতি হয়নি।

আজ রোববার (২০ জুলাই) বাদ আসর রাজধানী রিয়াদে ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে আল-ওয়ালিদের জানাজা অনুষ্ঠিত হবে।

সূত্র: খালেজি টাইমস

টিবিএম /জ/রা