― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

১৭ বছরের মাদ্রাসা ছাত্রীকে অপহরণের দায় দু‘জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোটার:

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বাকেরগঞ্জের রঘুনুদ্দিন মাদ্রাসার ১৭ বছরের ছাত্রীকে অপহরণ করায় দু‘জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে বাকেরগঞ্জের থানার ওসিকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) বরিশালের নারী ও শিশু নির্যাতন আদালতের জজ এই নির্দেশ দেন।

যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হচ্ছেন আমতলী থানার বরগুনা জেলার মোঃ দেলোয়ার আকনের ছেলে মোঃ আব্বাস, আজিজ বয়াতের ছেলে আল আমিন বয়াতি। এছাড়া অজ্ঞাতনামা আরো ৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ওই আদালতের বেঞ্চ সহকারী জানান, বাদী বাকেরগঞ্জ থানা ফরিদপুর ইউনিয়নের রেনু বেগম মামলায় উল্লেখ করেন আসামিরা বাদির কন্যাকে প্রেমের প্রস্তাব দেয়। এতে সে রাজি না হলে ১৭ বছরের বাদীর কন্যা স্বর্ণা আক্তারকে গত ২৭শে অক্টোবর সকাল ৯ টায় মাদ্রাসায় যাবার পথে গাজি তলা ব্রিজের সামনে আসলে আসামিরা বাদির কন্যাকে জোর করে অপহরন করে নিয়ে যায়। এ ব্যাপারে মামলা হলে বিচারক ঐ নিদেশ দেন।