― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

হত্যা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ৪ দিনের রিমান্ডে

বরিশাল মেইল ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদারকে (৩১) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করে ৮ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই রেজাউল আলম। তার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন বিএনপিপন্থি আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে গুলশান-১ এর এক বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত ৫ আগস্ট আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেওয়ার পর তিনি সংসদ সদস্য পদ হারান।

তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও শ্রমিক নিহতের ঘটনায় গাজীপুর ও রংপুরে হত্যা মামলা করা হয়েছে।

২২ আগস্ট টিপু মুনশি, তার স্ত্রী আইরিন মালবিকা মুনশি, মেয়ে তানিয়া অনন্যা মুনশি ও তৃষা মুনশির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে।