― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

সেনাবাহিনীর হস্তক্ষেপে রামপুরায় রিকশা অবরোধের অবসান

ডেস্ক রিপোর্টঃ: রাজধানীর রামপুরা এলাকায় দুপুর ১টার দিকে সড়ক অবরোধ করে থাকা রিকশাচালকদের সরিয়ে দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি দল পৌঁছানোর পরই রিকশাচালকরা সড়ক ছেড়ে পালিয়ে যায়। স্থানীয় মানুষ ও পথচারীরাও এ সময় রিকশাচালকদের ধাওয়া দিলে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

রিকশাচালকদের সড়ক থেকে সরে যাওয়ার পর যানচলাচল স্বাভাবিক হয়। এতে পথচারী ও যানবাহনের চালকরা স্বস্তি প্রকাশ করেন। সেনাবাহিনীর তৎপরতায় স্থানীয় বাসিন্দারা প্রশংসা করেন।