― Advertisement ―

সুইডেনে স্কুলে গুলি, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: সুইডেনের ওরেব্রো শহরে একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে পাঁচজন আহত হয়েছে জানা গেলেও ক্রমেই মৃতের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার কিছু পরে ওরেব্রোতে একটি স্কুল ভবনে সন্দেহজনক গুলিবর্ষণের ঘটনার খবর পুলিশ জানতে পেরে ওরেব্রুর পশ্চিম হগা এলাকার স্কুল ক্যাম্পাসটি ঘিরে ফেলে এবং পুলিশের সঙ্গে গুলি বিনিময় হয়, যা এই রিপোর্ট লেখা পর্যন্ত চলছিল।

সুইডিশ জাতীয় সন্ত্রাস দমনের জন্যএ স্পেশাল বাহিনীও রাজধানী স্টকহোম থেকে এসে যোগ দেয়।

বিকেল সাড়ে ৪টা দিকে পুলিশের প্রথম সংবাদ সম্মেলনে জানিয়েছিল যে, মোট পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন যাদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের মধ্যে একজন মারা যায়, যে আততায়ী হিসেবে শনাক্ত হয়।

পুলিশ অফিসার রবার্তো ফরেস্ট তখন বলেন, বেশ কয়েকজন আহত ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় ক্যাম্পাসের ভেতরে পাওয়া গেছে এবং আহতদের মধ্যে একজনকে আততায়ী হিসাবে সন্দেহ করা হচ্ছে যে পরে মারা গেছে।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, ঘটনাটিকে একটি চলমান গুরুতর সহিংস অপরাধ হিসেবে আখ্যায়িত করে সারা সুইডেন থেকে একাধিক পুলিশ ইউনিটসহ স্পেশাল ফোর্সকে ডেকে আনা হয় এবং সারা শহরে তাৎক্ষণিকভাবে জরুরি অবস্থা জারি করা হয়।

বিএম/জ/রা