ক্রিড়া ডেস্ক : সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতের সাবেক কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি।
তবে বড় কোন ক্ষতির মুখে পড়তে হয়নি তার। ভারতের সংবাদ মাধ্যম দিয়েছে এই খবর।
প্রতিবেদনে বলা হয়েছে, দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন সৌরভ। দুর্ঘটনার সঙ্গে তিনটি গাড়ি সম্পৃক্ত। তবে কেউ আহত হননি।
কেবল সৌরভের রেঞ্জ রোভারে পেছন থেকে ধাক্কা দেওয়ায় তার গাড়ির কিছুটা ক্ষতি হয়েছে।
বিএম/জ/রা



