ডেস্ক রিপোর্ট :
রিলস বানাতে গিয়ে যমুনা নদীতে ডুবে ছয় কিশোরীর মৃত্যু হয়েছে। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রায় যমুনা নদীতে গোসল করতে নেমে রিলস বানানোর সময় পানিতে ডুবে তারা মারা যায়। গতকাল মঙ্গলবার (৩ জুন) উত্তরপ্রদেশের আগ্রার সিকান্দরা থানা এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ওই ছয় কিশোরী আশপাশের কৃষি জমিতে কাজ শেষে নদীর পাড়ে যায় এবং শরীর ঠাণ্ডা করার জন্য পানিতে নামে। তখন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য রিলস তৈরি করার সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রথম দিকে তারা নদীর ধারে খেলছিল এবং মোবাইল ফোনে দিয়ে ভিডিও করছিল। এরপর ধীরে ধীরে নদীর গভীর পানিতে চলে যায়। পরে স্রোতের টানে ভেসে যায় তারা।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় চারজন ডুবে যায় এবং বাকি দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই কিশোরীও মারা যায়। এর ফলে সেখানে পানিতে ডুবে মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।
মৃত ৬জনই সেখানকার একটি গ্রামের বাসিন্দা। হঠাৎ এই মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ওই কিশোরীদের এক স্বজন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘‘নদীর ধারে খেতে কাজ করছিল তারা।



