― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

মধ্যরাতে সিলেটে ভূমিকম্প অনুভূত

ডেস্ক রিপোর্ট : হঠাৎ মধ্যরাতে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিক কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে সিলেট অঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে তিনি লিখেন, ব্রেকিং নিউজ: ভূমিকম্প।

বাংলাদেশে রাত ২টা বেজে ৫৫ মিনিটের সময় যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে তার উৎপত্তি স্থল ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গোয়াহাটির খুবই কাছে খারুপাতিয়া নামক শহর থেকে ১৭ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে। আমেরিকার ভূতাত্ত্বিক অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুসারে ভূমিকম্পটির মান ছিল ৫ দশমিক ৩।

ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। 

যেহেতু এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের ময়মনসিংহ ও সিলেট বিভাগ থেকে খুবই কাছে ও শিলংয়ের ডাউকি ফল্টের খুবই কাছে তাই আগামী ২৪ ঘণ্টায় একাধিক আফটার শক ভূমিকম্পের আশঙ্কা করা যাচ্ছে।

বিশেষ করে আজ রাতে একাধিক ছোট-ছোট ভূমিকম্পের আশঙ্কা করা যাচ্ছে।

বিএম/জ/রা