― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৭২

নিজস্ব প্রতিবেদক: গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় মোট ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ বুধবার ( ৯ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত তাদের গ্রেপ্তার করে স্থানীয় থানা পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে খুলনায় ৩৩ জন, সিলেটে ১৯ জন, চট্টগ্রামে ৫ জন, গাজীপুরে ৪ জন, নারায়ণগঞ্জে ৪ জন, কুমিল্লায় ৩ জন এবং কক্সবাজারে ৪ জন।

এসব ঘটনা সংক্রান্তে এখন পর্যন্ত মোট ৯টি মামলা রুজু হয়েছে।

বিএম/জ/রা