― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

বেক্সিমকো ফার্মায় রিসিভার নিয়োগ স্থগিত, রুল নিষ্পত্তির নির্দেশ

ডেস্ক রিপোর্ট: বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনায় হাইকোর্টের রিসিভার নিয়োগ আদেশের মধ্যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডে এই নির্দেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। পাশাপাশি হাইকোর্টের রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই নির্দেশ দেন। রুল নিষ্পত্তির জন্য বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৫ সেপ্টেম্বর এক রিটের প্রাথমিক শুনানিতে হাইকোর্ট রুলসহ আদেশ দেন, যাতে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি অ্যাটাচ এবং ব্যবস্থাপনায় ছয় মাসের জন্য রিসিভার নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছিল।

তবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষে আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করা হয়, যা গতকাল শুনানি শেষে আজ নিষ্পত্তি হয়। আপিলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও মুস্তাফিজুর রহমান খান।

আদালতের আদেশ অনুযায়ী, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডে রিসিভার নিয়োগ আপাতত স্থগিত থাকবে। তবে হাইকোর্টের নির্দেশনায় বেক্সিমকো গ্রুপের ঋণ পরিশোধ, সম্পত্তি ব্যবস্থাপনা এবং প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানের বিরুদ্ধে বিভিন্ন আর্থিক অনিয়ম নিয়ে রুল নিষ্পত্তির বিষয়টি বহাল রয়েছে।

উল্লেখ্য, বেক্সিমকো গ্রুপ বাংলাদেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী, যা ওষুধ উৎপাদন ও পোশাক রপ্তানিতে বিশেষ ভূমিকা রাখছে। গ্রুপটির ভাইস চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বর্তমানে কারাবন্দী।