ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে ২০২৫ সালে বিশ্ব ইজতেমা তিন পর্বে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকরা । তবে ইজতেমা তিন পর্বে অনুষ্ঠিত হওয়ার কোনো প্রজ্ঞাপন এখনো হয়নি বলে জানিয়েছেন জিএমপির উপ-পুলিশ কমিশনার।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন ।
তিনি বলেন, প্রথম দুই পর্ব শুরায়ে নেজাম বা জুবায়ের পন্থীরা করবেন। তৃতীয় পর্ব করবেন সাদপন্থীরা। মৌখিকভাবে এই তথ্য জানালেও কোনো প্রজ্ঞাপন আসেনি ।
সর্বশেষ তথ্য অনুযায়ী, শুরায়ে নেজাম বা জুবায়ের পন্থীরা ইজতেমার প্রথম ও দ্বিতীয় পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ও ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পালন করবেন।
বিএম/জ/রা



