― Advertisement ―

বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বরিশাল মেইল ডেস্কঃআগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার তারিখ পরে জানানো হবে।আজ মঙ্গলবার বাংলাদেশ...

বাংলামোটরে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট: বাংলামোটরে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার পর তারা বাংলামোটর থেকে শাহবাগগামী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা।

এর আগে বুধবার বিকেল ৩টায় নতুন ছাত্রসংগঠনের ঘোষণা করার কথা ছিল। তবে ওই সময় নতুন ছাত্রসংগঠনের ঘোষণা নিয়ে মধুর ক্যান্টিনে বিক্ষোভ শুরু করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

ওই সময় সেখানে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে নারী শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হন।

এ ঘটনার প্রতিবাদে রাতে বাংলামোটরে বিক্ষোভ শুরু করেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আজ নতুন যে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ গঠন হয়েছে সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বঞ্চিত করা হয়েছে। ছাত্রদের নতুন দলটির কমিটি গঠন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাধান্য দিয়ে।

এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নতুন ছাত্রসংগঠনের নাম দেওয়া হবে ‘ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’।

বিএম/জ/রা