ডেস্ক রিপোর্ট: পৃথিবীর বিভিন্ন দেশে রমজান মাস এলেই বাজারে নিত্যপণ্যের দাম কমে যায় কিন্তু বাংলাদেশে সিন্ডিকেট করে বাড়ানো হয়। নিম্ন আয়ের মানুষের জন্য বাজারে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখতে ভূমিকা রাখছে এই সরকার বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ে সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি ।
তিনি ভোগ্যপণ্যের দাম রমজান মাসে সাধারণ মানুষের নাগালে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবীর সভাপতিত্বে সেমিনারে আরো উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ ডিআইজি মো. মুশফিকুর রহমান, মহানগর পুলিশ কমিশনার মো. রেজাউল করিমসহ প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বশীল কর্মকর্তারা।
বিএম/ জ/রা



