― Advertisement ―

সৌদিতে ১ বা ২ মার্চ শুরু হতে পারে রমজান

ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যের নটিক্যাল আলমানাক অফিস পরিচালিত চাঁদ বিষয়ক সংস্থা ‘ক্রিসেন্ট মুন ওয়াচ’ জানিয়েছে, এ বছর সৌদির মক্কায় রমজান ১ অথবা ২ মার্চ থেকে শুরু হবে।

অন্যান্য অঞ্চল, বিশেষ করে পশ্চিম গোলার্ধে এবার মক্কারও আগে রমজানের চাঁদ দেখা যেতে পারে। সৌদি সহ অন্যান্য মুসলিম দেশগুলো এখনো খালি চোখে চাঁদ দেখাকেই রমজান মাস শুরুর নির্ণায়ক হিসেবে ব্যবহার করে থাকে।

তারা বলেছে, আগামী ২৮ ফেব্রুয়ারি (২৯ শাবান) নতুন চাঁদটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে খুব সহজে দেখা যাবে। ওইদিন মক্কার সময় অনুযায়ী রাত ৩টা ৪৫ মিনিটে চাঁদটির জন্ম হবে।

তবে খালি চোখে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও দক্ষিণ এশিয়ায় দূরবীন বা অন্য কোনো যন্ত্রের সাহায্যেও চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে তারা।

তবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের একাধিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি রাতে ইসলামিক বিশ্বের দেশগুলোতে রমজানের চাঁদের দেখা মিলবে।

বিএম/জ/রা