নিজস্ব প্রতিবেদক:
বরিশালে স্কিনকেয়ার ট্রিটমেন্ট, অথেনটিক ডার্মো কসমেটিকস এবং এক্সপার্ট ডক্টর কনসালটেশন এক জায়গায় নিয়ে যাত্রা শুরু হলো বায়োজিনের নতুন শাখা। আজ বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি বরিশাল নগরের বিবির পুকুরপাড় সংলগ্ন এল এল টাওয়ারের চার তলায় বায়োজিনের ১৭তম শাখার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়োজিন কসমেসিউটিক্যালস-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ জাহিদুল হকসহ কোম্পানির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।



