নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলা আইনজীবী সমিতির ২০২৫ সনে নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ এবং আনন্দঘন পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত।
নির্বাচন কমিশনার মোঃ মোখলেছুর রহমান বাচ্চু জানান, ১০২১ ভোটারের মধ্য ৬৫৬ জন ভোট প্রদান করেন।
বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার মধ্যে ভোট গণনা শেষ হবে। এরপর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে বলেও জানান নির্বাচন কমিশনার।
এদিকে ভোট দিতে এসেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জয়নাল আবেদীন, আইনজীবী আলী আজগর ফকির, বিলকিস আক্তার জাহান শিরিন সহ ঢাকার সিনিয়র আইনজীবীরা।
তবে আইনজীবী মজিবুর রহমান সরোয়ার ভোট দিতে আসেননি।
বিএম/জ/রা



