স্টাফ রিপোর্টার:
“নির্ভীক সাংবাদিকতা নিরপেক্ষ সংবাদ” এই স্লোগানকে ধারণ করে সত্য ও নির্ভুল সংবাদ প্রচার করার প্রতিজ্ঞা করে শনিবার সন্ধ্যায় বরিশাল শহরের একটি হোটেলে জাঁকজমকপূর্ণ এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য পত্রিকাটি তাদের আগমনের জানান দেয়।

অনুষ্ঠানে বরিশাল মেইল এর সম্পাদক আবু সালেহ আকন বলেন, পাঠকদের বিশ্বাস এবং ভালোবাসা অর্জনই আমাদের মূল লক্ষ্য। এ লক্ষ্যে আমাদের এক ঝাঁক তরুণ সংবাদ কর্মী নিরলস ভাবে কাজ করে যাবে।
তিনি আরো বলেন, আমরা নিরপেক্ষ সংবাদ প্রকাশ প্রকাশে পিছপা হবো না। আমরা সাদাকে সাদা এবং কালোকে কালোই বলবো। সত্য সংবাদ প্রকাশে যত বাধাই আসুক সেটা আমরা অতিক্রম করবো।

বরিশাল মেইলের প্রকাশক মনিরুল ইসলাম তালুকদার বলেন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ খবর প্রকাশ করা হবে আমাদের একমাত্র লক্ষ্য। আমরা সংবাদপ্রকাশে কারো সাথে আপোষ করবো না। পেশাদার সাংবাদিকতার একটি অনন্য দৃষ্টান্ত তৈরি করবে বরিশাল মেইল।

এছাড়াও বরিশাল মেইলের উদ্বোধনী অনুষ্ঠানে পত্রিকাটির পথ চলার আশাবাদ ব্যক্ত করেন ও শুভেচ্ছা জানান মুক্তিযোদ্ধা নুর আলম ফরিদ,বরিশাল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক নেতা অধ্যাপক মহসিনুল ইসলাম হাবুল,ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদার সুশান্ত ঘোষ, জামিল খান, প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক, আইনজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।



