নিজস্ব প্রতিবেদক। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২০২৫) উদযাপন উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে বরিশালের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজং,বীরমুক্তিযোদ্ধা নুর আলম ফরিদ, বিএনপি নেতা মনিরুজ্জামান ফারুক , জিয়াউদ্দিন সিকদার , সমাজসেবা অফিসার সাজ্জাদ পারভেজ প্রমুখ।
সভায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে শহীদ বেদীতে পুষ্প মাল্য অর্পণ,জাতীয় পতাকা অর্ধনমিত, আলোচনা সভার সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিএম/জ/রা



