― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

বদলে গেল বঙ্গবন্ধু সেতু ও টানেলের নাম

ডেস্ক রিপোর্ট : বঙ্গবন্ধু সেতু এবং বঙ্গবন্ধু ট্যানেলের নাম পরিবর্তন করে যথাক্রমে যমুনা সেতু এবং কর্ণফুলী টানেল নাম করেছে সরকার।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সেতু বিভাগ এসংক্রান্ত একটি সার্কুলার প্রকাশ করেছে।

এতে বলা হয়, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। সেতু বিভাগের যুগ্ম সচিব মো. তবিবুর রহমান তবিবুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, যমুনা নদীর ওপর ৪.৮ কিলোমিটার দীর্ঘ সেতুটি ১৯৯৮ সালের জুন মাসে এবং চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেল ২০২৩ সালের অক্টোবরে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

বিএম/জ/রা