নিজস্ব প্রতিবেদক। ১৫ বছরের এক কিশোরীকে অপহরণ শেষে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় আগৈলঝাড়া থানার বড় বাশাইল গ্রামের মো: আলমগীর এর ছেলে মো: দিদার কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ১ লাখ টাকা জরিমানা, অনাদায় এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এছাড়া এ মামলার অপর আসামি রুবেল ফকির, আলমগীর ফকির, শাহানাজ, ও রাশিদা কে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড বিশ হাজার টাকা জরিমান অনাদায় পাঁচ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. রকিবুল ইসলাম এ রায় প্রদান করেন।
রায় ঘোষণার পরে সকল আসামিকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত সকল আসামিরা আত্মীয়-স্বজন।
আগৈলঝাড়া থানার বড় বাশাইল গ্রামের রহিম ফকির মামলায় উল্লেখ করেন, আসামিরা বাদির কন্যাকে জোর পূর্বক ২০১৬ সনের ১৩ ই ডিসেম্বর অপহরন করে নিয়ে যায। এরপর দিদার বাদির কন্যাকে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ব্যাপারে ২০১৬ সালের ১৩ই ডিসেম্বর আব্দুর রহিম ফকির বাদী হয়ে মামলা দায়ের করেন। ২০১৭ সালের ৩০ শে মার্চ আগৈলঝাড়া থানার এসআই মো: হাবিবুর রহমান মামলার চার্জসিট দেন। আদালত দশজনের সাক্ষ্য গ্রহণ শেষে ওই রায় প্রদান করেন।
বিএম/জ/রা



