― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

প্রধান উপদেষ্টার প্রেস সচিব হচ্ছেন এএফপি সাংবাদিক শফিকুল আলম

বরিশাল মেইল ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বার্তা সংস্থা এএফপির বাংলাদেশ ব্যুরোপ্রধান শফিকুল আলম। শিগগির এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে বলে সরকারি সূত্রে জানা গেছে।

গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে সাংবাদিক শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। তবে তিনি এখনো নিয়োগপত্র পাননি, দু-এক দিনের মধ্যে পেয়ে যাবেন বলে আশা করছেন।

সাংবাদিক শফিকুল আলম দুই দশক ধরে ফরাসি বার্তা সংস্থা এএফপিতে কাজ করছেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর ৮ আগস্ট বৃহস্পতিবার ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।