― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

কুয়াকাটায় ৪ লাখ ইয়াবাসহ ১৬ পাচারকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:
মিয়ানমার থেকে সাগর পথে আসা ইয়াবার একটি বড় চালান আটক করেছে কোস্টগার্ড ও র‌্যাব-৮ সদস্যরা। তারা যৌথ অভিযান চালিয়ে পটুয়াখালীর কুয়াকাটা সৈকত সংলগ্ন লেম্বুরবন এলাকা থেকে ৪ লাখ পিস ইয়াবাসহ ১৬ পাচারকারীকে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পর্যন্ত গভীর সমুদ্র ও সাগর তীরে এ অভিযানের সময় র‌্যাব-৮ ও কোস্টগার্ড সদস্যরা মাদক পাচারকারীদের ব্যাবহৃত একটি মাছধরার ট্রলার জব্দ করে।

আজ শুক্রবার সকাল সাড়ে ১১ টায় পটুয়াখালীর কলাপাড়ার নিজামপুর কোষ্টগার্ড ষ্টেশন কার্যালয়ে কোষ্টগার্ড দক্ষিণ জোনের ষ্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আজবাল হৃদয় এক প্রেসব্রিফিংয়ে এই তথ্য জানান।

প্রেসব্রিফিংয়ে বলা হয়, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে কোস্টগার্ড ও র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা বুধবার রাত ৮ টা থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতের পশ্চিমে লেম্বুরচর সংলগ্ন সাগর মোহনায় অভিযান পরিচালনা করে। এসময় একটি নামবিহীন ট্রলারে জালের মধ্যে লুকিয়ে সমদ্রপথে পাচারকালে এক লাখ পিস ইয়াবাসহ ১৬ পাচারকারীকে আটক করে। এরপর পাচারকালীদের তথ্য মতে পরদিন লেম্বুরচর এলাকার বনে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিনটি বস্তা উদ্ধার করে বস্তায় থাকা আরো তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক জেলেবেশি পাচারকারীরা হলেন, নবি হোসেন, মনির উদ্দিন, সোয়দ আলম, মোফাচ্ছেল হোসেন, মোবারক হোসেন, ছবুর আহম্মদ, সেলিম মাঝি, ওমর ফারুক, তহিদুল আলম, আবু তালেব, আব্দুল নবী, ফজলে করিম, মোস্তাক আহম্মদ, আব্দুল খালেক, আলফাত ও খলিল আহম্মদ। গ্রেফতারকৃতরা নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ চক্রটি সমুদ্র পথে দীর্ঘদিন ধরে এ মাদক পাচারের সাথে জড়িত বলে জানান কোষ্টগার্ড সদস্যরা।

কোষ্টগার্ড জানায়, গ্রেফতার ১৬ মাদক পাচারকারী, জব্দ ট্রলার ও উদ্ধার করা চার লাখ পিস ইয়াবা জেলার কলাপাড়া উপজেলার মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও এই মাদক পাচারকারী চক্রের মূলহোতাকে চিহ্নিত ও গ্রেফতারে চেষ্টা চলবে এবং বাংলাদেশ কোস্টগার্ডের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানায় কোষ্টগার্ড দক্ষিণ জোনের ষ্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আজবাল হৃদয়।