নিজস্ব প্রতিবেদক,পটুয়াখালী: পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি এক চিকিৎসককে সাময়িক বরখাস্ত প্রত্যহারের দাবিতে আন্দোলনে নেমেছে ইন্টার্ন চিকিৎসক ও নার্সিং ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গনে তারা মানববন্ধন ও অবস্থান কর্মসুচি পালন করেন।
এদিকে পটুয়াখালী ইন্টার্ন চিকিৎসক ও নাসিং ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে হাসপাতালের বহিবিভাগের সামনে প্রবেশ পথ আটকে দিয়ে অবস্থান কর্মসুচি শুরু করে আন্দোলনকারীরা।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থী হুসাইন মোহাম্মদ আশিকের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ উঠলে পটুয়াখালীর ২৫০ শয্যা হাসপাতালের জুনিয়ন কনসালটেন্ট (কাডির্ওলোজি) এ,এস, এম শামীম আল আজাদকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারী করা হয়।
গত ১৪ এপ্রিল দুপুরে আশিক সহপাঠীদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। চিকিৎসকের অবহেলার মৃত্যুর অভিযোগে ওই চিকিৎসককে ১৬ এপ্রিল ওএসডি করা হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক ও নার্সিং ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলনের কর্মসুচি ঘোষনা করা হয়।
সকাল সাড়ে ১০টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের বহিবিভাগের সামনে প্রবেশ পথে অবস্থান কর্মসুচি শুরু করে আন্দোলনকারীরা।
এসময় তারা ওএসডির নামে প্রহসন, মব জাষ্টিস বন্ধ করো, ডাক্তার সুরক্ষা আইনের দাবিসহ বভিন্ন শ্লোগান দিতে থাকে। প্রায় ৩০ মিনিট ধরে এই অবস্থান কর্মসুচি শেষে আন্দোলনকারীরা মানববন্ধন কর্মসুচি শুরু করে।ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসুচি চলাকালে বিভিন্ন দাবি তোলেন আন্দোলনকারীরা।
এসময় বক্তব্য রাখেন ইন্টার্ন ডাক্তার সোসাইটি, পটুয়াখালীর সভাপতি মো, সবুর সুমন, ইন্টার্ন ডাক্তার মো. তাসলিম রহমান, গোলাম রব্বানী, সামিয়া রহমান প্রমুখ।
বক্তরা বলেন, জুনিয়ন কনসালটেন্ট (কাডির্ওলোজি) এ,এস, এম শামীম আল আজাদের ওএসডি বাতিল করে পুনরায় হাসপাতালে দায়িত্বে পুর্ণবহাল ও ঘটনার সঠিত তদন্তের জন্য ময়নাতদন্তেরও দাবি জানান।
এছাড়াও আন্দোলনকারীরা হাসপাতালের উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা ও হাসপাতালের নতুন ভবন চালু,সকল শূণ্য পদে চিকিৎসক ও নার্স, এম,এল,এস,এস নিয়োগ দেওয়া এবং সকল ধরনের ইকুপমেন্ট, আইসিইউসহ জেনারেল এনেস্থিশিয়া চালু করারও দাবি জানান আন্দোলনকারীরা।
বিএম/জ/রা



