নিজস্ব প্রতিবেদক: সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক ইউনিয়ন (রেজি নং বরিশাল ৪৮) এর সনদ প্রাপ্তি উপলক্ষে আনন্দ মিছিল করেছে শ্রমিকরা।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক ইউনিয়নের গেট থেকে গ্যাস্টারবাইর এলাকায় পদব্রজে ও শহরে ট্রাকযোগে আনন্দ মিছিল করেন তারা ।
আনন্দ মিছিলটি সোনারগাঁও টেক্সটাইল গেট থেকে শুরু হয়ে অপসোনিন, অলিম্পিক সিমেন্ট, গ্লোবাল ক্যাপসুল, মেডিমেট ফার্মাসিউটিক্যালসের গেট হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিসিক শিল্প এলাকা প্রদক্ষিণ করে।
আনন্দ মিছিলে নেতৃত্ব দেন সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুম গাজী ও সাধারন সম্পাদক মোশারেফ হোসেন।
আনন্দ মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন ইউনিয়নের উপদেষ্টা বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক কমরেড ইমাম হোসেন খোকন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিক, দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার প্রমুখ।
বিএম/জ/রা



