― Advertisement ―

নয়াদিল্লি, শিলিগুড়ি এবং আগরতলার ভিসাকেন্দ্র বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের ভিসাকেন্দ্র ভাঙচুরের কারণে নিরাপত্তার আশঙ্কায় নয়াদিল্লি, শিলিগুড়ি এবং আগরতলার বাংলাদেশের হাইকমিশন থেকে সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে বলে গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সোমবার বাংলাদেশের ভিসাকেন্দ্র ভাঙচুর করেন হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা। বিশ্ব হিন্দু পরিষদ (বিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের সদস্যরা এ ভাঙচুর চালায়।

পরে সেটি বন্ধ করে দেওয়া হয়। বন্ধ ভিসা সেন্টারের সামনে দাঁড়িয়ে হিন্দু নেতারা হুমকি দিয়ে বলেন, এটি আর যেন না খোলা হয়।