― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

নির্বাচনের আগে অবশ্যই দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট : আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাতকারে এমনটি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কবে নাগাদ তারেক রহমান দেশে ফিরতে পারেন এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এটি তাঁর মামলাগুলো এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করছে। তবে নির্বাচনের আগে তিনি অবশ্যই ফিরবেন।

সাক্ষাৎকারে আরো বলেন, তারেক রহমানের বিরুদ্ধে থাকা মামলাগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নিষ্পত্তি করা হচ্ছে এবং এটি সময়সাপেক্ষ হলেও বিএনপি আশাবাদী।

বিএম/জ/রা