― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে ‘যম’ মশার কয়েলের ব্যতিক্রমী সচেতনতামূলক ক্যাম্পেইন

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে এবং লার্ভা ধ্বংসে দেশব্যাপী সামাজিক অভিযান শুরু করেছে অ্যাডভান্স পারসোনাল কেয়ার লিমিটেডের (এপিসিএল) মশার কয়েল ব্র্যান্ড ‘যম’। ‘ডেঙ্গুর খেল খতম’ শিরোনামে নয় দিনব্যাপী এই সচেতনতামূলক ক্যাম্পেইন গত ৩০ জুলাই শুরু হয়েছে, যা চলবে আগামী ৭ আগস্ট পর্যন্ত।

বর্তমানে ঢাকার কড়াইল, আবদুল্লাহপুর ও নারায়ণগঞ্জসহ ময়মনসিংহ, বগুড়া এবং খুলনায় একযোগে এ কর্মসূচির মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের সরাসরি সম্পৃক্ত করে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য।

2. Photo-Joom Mosquito Coil launches countrywide dengue awareness campaign

উদ্যোগটি প্রসঙ্গে এপিসিএল-এর মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের জেনারেল ম্যানেজার অরুণাংশ ঘোষ বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল কয়েল বা ওষুধ দিয়ে মশা নিয়ন্ত্রণ করলেই চলবে না; মানুষের সচেতনতা এবং চারপাশের পরিচ্ছন্নতা নিশ্চিত করা সবচেয়ে জরুরি। সামাজিক দায়বদ্ধতা থেকেই যম মশার কয়েল এই উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে।

ক্যাম্পেইনের কৌশলগত দিক তুলে ধরে তিনি জানান, প্রথম ধাপে জনবসতিপূর্ণ এলাকায় এক ব্যতিক্রমী মাইকিং কার্যক্রম চালানো হয়। সেখানে মশার কণ্ঠে ব্যঙ্গাত্মক বার্তা প্রচার করে মানুষকে বার্তা দেওয়া হয়—অসচেতন থাকলে কীভাবে মশা দ্রুত বংশবৃদ্ধি করে। এই ভিন্নধর্মী উপস্থাপন সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণে বেশ কার্যকর হয়েছে।

বর্তমানে দ্বিতীয় ধাপে স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে চিহ্নিত এলাকাগুলোতে সরাসরি পরিচ্ছন্নতা অভিযান চলছে। এতে জমে থাকা পানি, পরিত্যক্ত ডাবের খোসা, পুরনো টায়ার, প্লাস্টিকের বোতল ও মশার সম্ভাব্য প্রজননস্থল অপসারণ করা হচ্ছে। একই সাথে বাসাবাড়ি ও কর্মক্ষেত্র পরিচ্ছন্ন রাখতে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে।