ডেস্ক রিপোর্ট :
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিদ্ধস্তের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত পাঁচজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ডিএনএ ল্যাব পরিচয়গুলো নিশ্চিত করে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বুধবার (২৩ জুলাই) বিকেল পর্যন্ত বিকৃত হয়ে যাওয়া ছয় মরদেহ (দেহাবশেষ) শনাক্তে ১১ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করে (সিআইডি)।
সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসপি) শম্পা ইয়াসমিন জানান, সম্মিলিত সামরিক হাসপাতালে থাকা ছয় মরদেহ থেকে ১১টি নমুনা সংগ্রহ করা হয়েছে।
এর বিপরীতে সিআইডিতে এসে এখন পর্যন্ত ১১ জন দাবিদার তাদের রক্তের নমুনা দিয়ে গেছেন। তাদের মধ্যে এক পরিবারের একাধিক ব্যক্তিও রয়েছেন।



