নিজস্ব প্রতিবেদক:
আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সাইদানীর সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন ঝালকাঠি চেম্বাব অব কমার্সের সভাপতি মনিরুল ইসলাম তালুকদার। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকাল ৪টায় আলজেরিয়া দূতাবাসে এ সৌজন্য স্বাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ থেকে আলজেরিয়ায় বিভিন্ন পন্য রপ্তানি নিয়ে ঘন্টাব্যাপী আলোচনা হয়। দুই দেশের মধ্য বাণিজ্যিক সম্পর্ক (আমদানি – রপ্তানি) জোরদার করতে এ আলোচনা হয়েছে বলে বৈঠকে উপস্থিত একটি সূত্র নিশ্চিত করেছে।
প্রসংঙ্গত, গত ১৯ ও ২০ জুলাই বরিশাল ও ঝালকাঠির বিভিন্ন ঐতিহ্যবাহী জায়গা পরিদর্শন করেন আলজেরিয়ার রাষ্ট্রদূত। এ সময় ঝালকাঠির ভাসমান পেয়ারা বাজার পরিদর্শন করেন রাষ্ট্রদূত আবদেল ওহাব সাইদানী।
দক্ষিণাঞ্চল পরিদর্শনের সময় রাষ্ট্রদূত বাংলাদেশের এ অঞ্চল থেকে কিছু পণ্য আলজেরিয়ায় নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।



