― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

টানা ৯ দিনের ছুটি শেষে সরকারি অফিস খুলছে আজ

ডেস্ক রিপোর্ট : ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি শেষে সরকারি অফিস আজ রবিবার খুলছে। আজ থেকে রোজার আগের নিয়মেই অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস।

গত ২৮ মার্চ থেকে গতকাল শনিবার পর্যন্ত টানা ছুটি কাটালেন সরকারি চাকরিজীবীরা।

গত ৩১ মার্চ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়।

গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছেড়েছে অসংখ্য মানুষ।

কর্মজীবী মানুষ ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে। ছুটি দীর্ঘ হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেশির ভাগই গতকালের মধ্যে ঢাকায় পৌঁছেছেন।

রাজধানীর লঞ্চ, রেল ও বাসস্টেশনে গতকাল দেখা গেছে কর্মস্থলে ফেরা মানুষের উপচে পড়া ভিড়।

বিএম/জ/রা