― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

ঝালকাঠি প্রেসক্লাব নির্বাচনে ১৩ পদে ২৩ জনের মনোনয়ন সংগ্রহ

ঐতিহ্যবাহী ঝালকাঠি প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে ১৩টি পদের বিপরীতে মোট ২৩টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

সভাপতি পদে মনোনয়ন সংগ্রহ করেছেন মো. আককাস সিকদার। সাধারণ সম্পাদক পদে মনোনয়ন নিয়েছেন আ. স. ম. মাহমুদুর রহমান পারভেজ ও আল-আমিন তালুকদার।

সহ-সভাপতির ২টি পদের জন্য ৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন— মো. মাসউদুল আলম, মো. জিয়াউল হাসান পলাশ, শফিউল আজম টুটুল ও দুলাল সাহা।

সহ-সাধারণ সম্পাদক পদে মনোনয়ন নিয়েছেন মো. শফিউল ইসলাম সৈকত ও অলোক সাহা। দপ্তর সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন আ. মান্নান তাওহিদ ও রতন আচার্য। কোষাধ্যক্ষ পদে একক প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নিয়েছেন মো. রাজু খান।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন আতিকুর রহমান ও মিজানুর রহমান টিটু। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনয়ন নিয়েছেন মো. উজ্জ্বল রহমান ও জহিরুল ইসলাম জলিল।

নির্বাহী সদস্যের ৪ টি পদের জন্য ৬ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন— চিত্তরঞ্জন দত্ত, দিলীপ মণ্ডল, এস. এম. রেজাউল করিম, মো. মইনুল হক, মো. আজমির হোসেন, তরুণ সরকার গ্রহণ করা হবে।