― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

ছাত্র-জনতার গণমিছিল ও প্রার্থনার কর্মসূচি ঘোষণা কোটা সংস্কার আন্দোলনের

বরিশাল মেইল ডেস্কঃ

আগামীকাল শুক্রবার ছাত্র-জনতার গণমিছিল ও প্রার্থনার কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন। বৃহস্পতিবার বিকালে সমন্বয়ক আব্দুল কাদেরের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে দেশবাসী ও সচেতন ছাত্রসমাজকে উদ্দেশ্য করে বলা হয়, আপনারা জানেন আমরা আমাদের কোন ব্যক্তি স্বার্থের জন্য আন্দোলন করছি না। আমাদের আন্দোলন আপনার ও আপনার সন্তানের মুক্তির জন্য। কি অপরাধ ছিল আমাদের? সাংবিধানিক অধিকার চাওয়াটা কি আমাদের অপরাধ? কি অপরাধে শত শত ভাইদেরকে হত্যা করা হলো? আমরা এর জবাব জানিনা। কিন্তু এর জবাব ও বিচার না নিয়ে আমরা আমাদের আন্দোলনকে থামাবো না।

জাতির এই দুর্দিনে আন্দোলনে অংশ নেয়ার অপরাধে শহীদ, আহত, পঙ্গু ও গ্রেপ্তার হওয়া সকলের স্মরণে আগামীকাল দেশব্যাপী ‘প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল’ কর্মসূচি ঘোষণা করছি। শ্রমিক, পেশাজীবি, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, বুদ্ধিজীবি, আলেম-ওলামাসহ বাংলাদেশের সকলস্তরের নাগরিকদের প্রতি কর্মসূচি পালনের আহবান জানানো হয়।