ডেস্ক রিপোর্টঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মাইক ওয়াল্টজ বলেছেন, হামাস আর কখনো গাজা উপত্যকা শাসন করতে পারবে না। সন্ত্রাসী সংগঠন হিসেবে তাদের অস্তিত্বও টিকে থাকবে না।
সিএনএন-এর “স্টেট অব দ্য ইউনিয়ন” অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ওয়াল্টজ বলেন, “ইসরায়েল নিশ্চিত করবে যে হামাসের গাজা শাসনের সুযোগ একেবারেই শেষ হয়ে যায়। এই প্রচেষ্টায় ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে সম্পূর্ণ সমর্থন দেবে।”
তার এই মন্তব্য আসে গাজায় বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টা পর। তিনি সতর্ক আশাবাদ ব্যক্ত করে বলেন, “গাজার স্থিতিশীল ও শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদি কূটনৈতিক প্রচেষ্টা প্রয়োজন।”
ওয়াল্টজ আরও উল্লেখ করেন, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে এক অনন্য ভূমিকা পালন করে আরব সমর্থিত নিরাপত্তা বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সমন্বয় আনতে সক্ষম হবেন। তার মতে, এর জন্য প্রয়োজনীয় কাঠামো ইতোমধ্যে তৈরি রয়েছে।
বিএম/সজীব



