ডেস্ক রিপোর্টঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিজয় সমাবেশে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির নেতৃত্বে ইলন মাস্ককে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। সমাবেশে মাস্ককে খুঁজে বের করে মঞ্চে ডেকে নেন ট্রাম্প।
মঞ্চে ইলন মাস্ক বলেন, “আমরা অনেক পরিবর্তন আনতে প্রস্তুত। এই জয় কেবল শুরু।” ট্রাম্প জানান, তিনি আগামীকাল একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন, যা জনগণকে অত্যন্ত সন্তুষ্ট করবে।
ট্রাম্প তার ভাষণে অভিবাসন সমস্যা, সীমান্ত সুরক্ষা এবং আইন-শৃঙ্খলা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি বাইডেন প্রশাসনের অভিবাসন নীতির কড়া সমালোচনা করেন।
সমাবেশে ট্রাম্প বলেন, “আমরা আমেরিকাকে আবার মহান করে তুলব,” এবং বিজয়ে জনগণের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করেন।
বিএম/সজীব



