― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

এসএসসি’র ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক :

চলতি বছরে শেষ হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হবে।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার পর থেকে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।

কিভাবে জানবেন ফলাফল :

যেকোনো মোবাইলে এসএমএস, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল জানা যাবে।

মোবাইল :

পরীক্ষার্থীদের লিখতে হবে—SSC (স্পেস) বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (স্পেস) রোল নম্বর (স্পেস) বছর। এরপর ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

নমুনা: ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে রোল নম্বর ১২৩৪৫৬ হলে লিখতে হবে—SSC Dha 12345 2025। তারপর ১৬২২২ নাম্বারে পাঠাতে হবে।

টিবিএম/ জ/রা