― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

এবার ভারত থেকে এলো ইয়াবার চালান

নিজস্ব প্রতিবেদক

মিয়ানমার সীমান্ত দিয়েই সাধারণত ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশের খবর পাওয়া যায়। তবে এবার ভারতের সীমান্ত দিয়ে বাংলাদেশের জকিগঞ্জ উপজেলায় প্রবেশ করা বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ হওয়া ইয়াবাগুলোকে ভারতীয় ইয়াবা বলছে বিজিবি।

সিলেটের জকিগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চা‌লি‌য়ে আজ মঙ্গলবার (১৮ ন‌ভেম্বর) ভোরে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জা‌নায়, জকিগঞ্জ উপজেলার সরিষাকুড়ি এলাকা দিয়ে বড় একটি ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে—এমন গোয়েন্দা তথ্য আসে বি‌জি‌বির কাছে। পরে মানিকপুর বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহলদল সোমবার দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে সেখানে অবস্থান নেয়।

রাত দেড়টার দিকে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে কয়েকজন চোরাকারবারি পলিথিনের ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। এ সময় ব্যাগটি তল্লাশি করে তার ভেতর ১৯ হাজার ১০০ পিস ভারতীয় ইয়াবা পাওয়া যায়।

এ বিষয় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর পরিচালক, অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।