ডেস্ক রিপোর্ট: গাজীপুরের টঙ্গীতে ৫৮ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ বুধবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।
এদিকে গণপরিবহন সচল রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) কমিশনার।
একই সঙ্গে মোনাজাতের সময় মুসল্লিদের রাস্তায় বসে মোনাজাত না করার জন্য অনুরোধ করে পুলিশ কমিশনার বলেন, মোনাজাতের সময় গণপরিবহন সচল রাখতে রাস্তা থেকে হকার উচ্ছেদ করা হবে।
এ সময় শুরায়ি নেজামের শীর্ষ মুরব্বি মাহফুজ হান্নান বলেন, সাদপন্থীরা ইজতেমার আগে ময়দান বুঝে নেওয়ার সময় যেসব জিনিস সরালে ক্ষতি হবে, সেসব জিনিস সরানো হবে না। তবে সাদপন্থীরা ইজতেমা করার নৈতিকতা হারিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
বিএম/জ/রা



