নিজস্ব প্রতিবেদক :
মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়েত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও দেশজুড়ে শিবিরের হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
গতকাল বুধবার (২৮ মে) সন্ধ্যায় বিএম কলেজের শিক্ষার্থীরা কলেজ এলাকায় এ বিক্ষোভ করেন।
এসময় শিক্ষার্থীদের মশাল জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তারা চিহ্নিত যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী এটিএম আজাহারকে নির্দোষ ঘোষণা করে মুক্তি দেওয়ার প্রতিবাদ জানান।



