ডেস্ক রিপোর্ট : ২০১৮ সালের বিতর্কিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করা ৩৩ জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক ৬টি প্রজ্ঞাপনে এই আদেশ জারি হয়।
গণমাধ্যমে পাঠানো জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরের এক বার্তায় বলা হয়, ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছেন এমন ৩৩ জন কর্মকর্তা আজ ওএসডি হলেন।
উল্লেখ্য, একই কারণে ১২ জন কর্মকর্তা ওএসডি হয়েছেন।
বিএম/জ/রা



