বরিশাল মেইল ডেস্ক:
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, এ বছর দেশের ১ হাজার ৩৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠান ও ওয়েবসাইটে একযোগে এ ফলাফল প্রকাশ করা হয়।
ফলাফলে দেখা গেছে, গত বছরের চেয়ে এবার শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা অনেক বেড়েছে।
গত বছর অর্থাৎ ২০২৩ সালে ৯৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছিলেন। এ বছর দেশের ১ হাজার ৩৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী পাস করেছেন। সে হিসেবে এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৪৩৫টি।
চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ৯টি সাধারণ, মাদরাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে পাস করেছে ১০ লাখ ৩৫ হাজার ৩০৯ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৪৫ হাজার ৯১১ জন।



