― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে : আইন উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ফেসবুকে তার ভেরিফায়েড পাতায় দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

আসিফ নজরুল লিখেন, ‘শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ এর ১০ ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে।’

এদিকে, এই পোস্টের কিছুক্ষণ পরই ইনকিলাব মঞ্চ স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী ও আইন উপদেষ্টাকে ‘খুনের দায় নিয়ে পদত্যাগের’ দাবি জানিয়েছে। হাদি হত্যার তদন্তের জন্য এফবিআই অথবা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদারি এবং নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থাকে যুক্ত করতে হবে বলে সংগঠনটি তাদের দাবিতে উল্লেখ করেছে।

এছাড়া তাদের আরেকটি দাবিতে বলা হয়েছে, সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হয়ে পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি।