― Advertisement ―

‘নিষ্প্রভ’ কেইনের কাঁধে সতীর্থদের আস্থার হাত

বুন্ডেসলিগায় গোলের পর গোল করে ইউরোতে খেলতে এসে নিজেকে যেন খুঁজে ফিরছেন হ্যারি কেইন। টুর্নামেন্টে এখনও দেখা যায়নি তার সেরা চেহারা। তবে এনিয়ে একদমই...

সিলেটকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করলো ফরচুন বরিশাল

ডেস্ক রিপোর্টঃ মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সকে ৮ উইকেটে হারিয়ে বিপিএল ২০২৫-এর প্লে-অফ নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। টসে জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ১১৬ রানে গুটিয়ে যায় সিলেট। জবাবে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের অনবদ্য জুটিতে সহজ জয় তুলে নেয় বরিশাল।

এই জয়ের মাধ্যমে বরিশাল ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে। শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স (৯ ম্যাচে ১৬ পয়েন্ট)। চিটাগং কিংস ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে, খুলনা ও রাজশাহী ৮ পয়েন্ট নিয়ে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে। ঢাকা ক্যাপিটালস ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ এবং মাত্র ৪ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে রয়েছে সিলেট স্ট্রাইকার্স।

সিলেটের ব্যাটিং বিপর্যয়
পাওয়ার-প্লেতে ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে সিলেট। শুরুর ব্যাটসম্যানদের মধ্যে জর্জ মুনসি (৪), রনি তালুকদার (৯), জাকির হাসান (৪) ও কাদিম এলেইন (০) ব্যর্থ হন। ষষ্ঠ উইকেটে আহসান ভাটি (২৮) ও জাকের আলী (২৪)-এর ২৬ বলে ৩২ রানের ছোট পার্টনারশিপ কিছুটা প্রতিরোধ গড়ে। তবে টেল-এন্ডাররা তেমন কিছু করতে না পারায় ১৮.১ ওভারে মাত্র ১১৬ রানেই অলআউট হয় সিলেট।

ফাহিম আশরাফের বিধ্বংসী বোলিং
বরিশালের হয়ে ফাহিম আশরাফ একাই শিকার করেন ৫ উইকেট (৪-০-১৯-৫)। তার বিধ্বংসী স্পেলের পাশাপাশি মোহাম্মদ নবি ও জেমস ফুলার নেন ২টি করে উইকেট। ফাহিমের দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের জন্য তাকে ম্যাচ সেরার পুরস্কার দেওয়া হয়।

তামিম-মুশফিকের দুর্দান্ত জুটি
১১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তৌহিদ হৃদয় ৭ বলে ৬ রান করে আউট হন। দাউইদ মালানও ব্যর্থ হন, ৮ বলে করেন ৯ রান। তবে তামিম ইকবাল ও মুশফিকুর রহিম তৃতীয় উইকেট জুটিতে ৬০ বলে ৮১ রান যোগ করেন। তামিম ৫১ বলে অপরাজিত ৫২ রান করেন, যেখানে মুশফিক ৩০ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ২৪ বল হাতে রেখেই বরিশাল জয়ের বন্দরে পৌঁছে যায়।

এই জয়ের ফলে ফরচুন বরিশাল প্লে-অফ নিশ্চিত করলেও সিলেট স্ট্রাইকার্সের এবারের বিপিএলে টিকে থাকার আশা কার্যত শেষ হয়ে গেছে।

বিএম/সজীব