― Advertisement ―

বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়: চীনা ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

পারস্পরিক স্বার্থে ‘বিশ্বের সবচেয়ে উদার’ বিনিয়োগ ব্যবস্থার সুবিধা নিয়ে চীনা ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের প্রধান খাতগুলোয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার বেইজিংয়ের সাংগ্রি-লা সার্কেলে...

সাবেক এমপিদের সেই ২৪ গাড়ি বিক্রি করতে পারছে না চট্টগ্রাম কাস্টম

বাণিজ্য ডেস্ক : সাবেক সংসদ সদস্যদের নামে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা জাপানি ২৪টি ল্যান্ড ক্রুজার বিলাসবহুল জিপ নিলামে তুলেও বিক্রি করতে পারছে না চট্টগ্রাম কাস্টম হাউস।

সোমবার প্রথমবার আশানুরূপ সাড়া না পাওয়ায় এসব গাড়ির জন্য দ্বিতীয় দফা নিলাম ডাকা হতে পারে।

এসব গাড়ির দর উঠেছে সংরক্ষিত মূল্যের ৬০ শতাংশের নিচে।  নিয়ম অনুযায়ী ৬০ শতাংশ মূল্য না পাওয়া গেলে পুনরায় নিলাম ডাকতে হয়।  

এদিকে, এমপিদের বাকি ৯টি গাড়ি কিনতে কেউ আগ্রহ দেখাননি। প্রতিটি গাড়ির সংরক্ষিত মূল্য ছিল ৯ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৮৯৯ টাকা।

চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার (নিলাম) মো. সাকিব হোসেন জানান, এমপিদের নামে আমদানি করা ২৪ গাড়ির মধ্যে ১৫ টির জন্য বিড হয়েছে। তবে প্রত্যাশিত মূল্য পাওয়া যায়নি।

বিএম/জ/রা