― Advertisement ―

কানাডায় বিমান উল্টে গিয়ে আহত ১৮ 

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০ জন যাত্রী নিয়ে অবতরণের সময় একটি বিমান উল্টে গেছে।

এতে ১৮ জন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। 

কর্তৃপক্ষ জানিয়েছে, আহত যাত্রীদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে একটি শিশুও রয়েছে। বিমানটি মিনিয়াপোলিস থেকে আসছিল। তারা ঘটনা সম্পর্কে অবগত। এ ঘটনায় সব যাত্রী ও ক্রুকে উদ্ধার করা হয়েছে। জরুরি উদ্ধারকর্মী দল কাজ করছে। কানাডার বৃহত্তম বিমানবন্দর পিয়ারসন।

সূত্র: রয়টার্স