― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

শীতের তীব্রতা কমেনি পঞ্চগড়ে

ডেস্ক রিপোর্টঃ পঞ্চগড়ে শীতের তীব্রতা কমার কোনো লক্ষণ নেই। উত্তরের হিমশীতল বাতাসে দিনভর ঠাণ্ডা অনুভূত হচ্ছে। শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এর আগের দিন শুক্রবার সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে, বাতাসে আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ এবং প্রতি ঘণ্টায় ১১-১২ কিলোমিটার গতিতে ঠাণ্ডা বাতাস বয়ে গেছে।

গত তিন দিন পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও শুক্রবার সেটি কেটে গেছে। তবে শৈত্যপ্রবাহ না থাকলেও উত্তরের হিমেল বাতাসে শীতের প্রকোপ বাড়িয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, টানা তিন দিন পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে শুক্রবার তাপমাত্রা বেড়ে ১২ দশমিক ৫ ডিগ্রিতে পৌঁছায়। শনিবার সকালেও তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

শীতের এই তীব্রতায় জেলার জনজীবনে ভোগান্তি বাড়ছে। বিশেষত খেটে খাওয়া মানুষদের শীত মোকাবিলায় প্রচুর কষ্ট করতে হচ্ছে।

বিএম/সজীব