ডেস্ক রিপোর্ট: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গুলিতে আহত হয়ে পা হারানো ঝালকাঠির যুবক লিমন হোসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী ও সাবেক র্যাব কর্মকর্তা জিয়াউল আহসানসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এই অভিযোগ দাখিল করেন।
লিমন বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে ন্যায়বিচার পাইনি। তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের আশায় এই অভিযোগ দায়ের করেছি।”
উল্লেখ্য, ২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুরে র্যাবের অভিযানের সময় ১৬ বছর বয়সী লিমন গুলিবিদ্ধ হন। এর পর ঢাকার পঙ্গু হাসপাতালে তার বাঁ পা কেটে ফেলতে হয়।
পরবর্তীতে কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি পড়াশোনা চালিয়ে যান এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪ অর্জন করেন।



