ক্রিড়া ডেস্ক: এস্তাদি অলিম্পিক লুইস কোম্প্যান্সে সফরকারী রিয়াল বেতিসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্বাগতিক বার্সেলোনা।
শনিবার (৫ এপ্রিল) ম্যাচের শুরুতেই গাভির গোলে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। কিন্তু নাতানের গোলে সমতায় ফেরে সফরকারীরা।
এই ড্রয়ে ৩০ ম্যাচে ২১ জয়ও ৪ ড্রয়ে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। সমান ম্যাচে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৬৩ পয়েন্ট। ৩০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পাঁচে বেতিস।
বিএম/জ/রা



